মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’ পাংশায় এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী খাওয়াজার দাবি উড়িয়ে স্টার্ক বললেন ‘কিছুই জানা ছিল না’ ম্যামোগ্রামে এআই, চিকিৎসকের ‘দ্বিতীয় চোখ’ উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে মেঘলা মুক্তার বাবাকে বাটলারের ক্যান্সারের খবরে বিষণ্ন বাংলাদেশের মেয়েরা গোল ঠেকাতে ঠেকাতে উনিশেই বিশ্ব জয় করে ‘সোনার ছেলে’ কুবারসি

‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 15
‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’

৩৫ বছর ধরে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত আছেন অভিনেতা ও নাট্যপরিচালক শামীম জামান। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকে। এখনো মঞ্চে ‘রাঢাঙ’ নাটকে অভিনয় করছেন তিনি। সালাহউদ্দিন লাভলু পরিচালিত বেশিরভাগ নাটকেই তাকে নিয়মিত দেখা গেছে। সাঈদুল আনাম টুটুল পরিচালিত ‘আধিয়ার’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করছেন শামীম জামান। বর্তমানে তার পরিচালিত ‘এক পাতিলের সংসার’ ধারাবাহিকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে। ইতোমধ্যে নাটকটির ৮০টি পর্ব প্রচারিত হয়েছে।

নাটক, সিনেমা ও ঢাকার মঞ্চে অভিনয়ের আগে স্কুলজীবনে যাত্রাপালায় অভিনয় করেছেন শামীম জামান। তার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। সেখানেই যাত্রাপালায় অভিনয় করতেন তিনি। অবশ্য সেটি স্কুলজীবনের কথা। স্কুল পাস করে একসময় পড়াশোনার জন্য ঢাকায় আসেন। কিন্তু অভিনয়ের নেশা তার মধ্যে রয়ে যায়।

সেই নেশা থেকেই যুক্ত হন আরণ্যক নাট্যদলের সঙ্গে। ভালো ঢোল বাজাতে পারতেন তিনি। আরণ্যক নাট্যদলে কাজ শুরু করার পর ঢোল বাজাতেন। গানও গাইতে পারতেন। নাট্যদলে তার এই প্রতিভা সবাইকে আকৃষ্ট করে। এরপর অভিনয়ের সুযোগ আসে।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

আরণ্যক নাট্যদলের আলোচিত ‘সংক্রান্তি’, ‘রাঢাঙ’সহ বেশিরভাগ নাটকেই ঢাকার মঞ্চে অভিনয় করেছেন তিনি। মঞ্চে তার পথচলার ৩৫ বছর পূর্ণ হয়েছে। শামীম জামান বলেন, ‘অভিনয়কে প্রচণ্ড ভালোবাসি। সেই ভালোবাসা স্কুলজীবন থেকেই। এখনো ভালোবাসা কমেনি। প্রথম জীবনে যাত্রায় অভিনয় করেছি। এরপর বছরের পর বছর মঞ্চে অভিনয় করেছি। তারপর টেলিভিশন নাটকে অভিনয় করছি।’

শামীম জামান আরও বলেন, ‘অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি আমি। সালাহউদ্দিন লাভলু পরিচালিত “আলতা সুন্দরী” ধারাবাহিকটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। এই নাটকে “আলতা সুন্দরী” চরিত্রে অভিনয় করেছি। লাভলু ভাইয়ের এই নাটকটিই আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট।’

তিনি বলেন, ‘এই পরিচালকের আলোচিত ধারাবাহিক “ভবের হাট”-এও অভিনয় করেছি। এই নাটকে এটিএম শামসুজ্জামান ও হুমায়ুন ফরীদি অভিনয় করেছিলেন। অনেক স্মৃতি মনে পড়ে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’

প্রকাশের সময় : ০৪:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬