বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড ‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান আজকের ই-পেপার (১১ নভেম্বর) ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের

বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 26
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার

ভারতের অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ ও তাঁর স্ত্রী আন্না কোনিডেলা ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সন্তানদের দায়িত্ব দুজন মিলে পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা।গতকাল সোমবার গভীর রাতে জনসেনা পার্টির পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান তাঁরা। বিবৃতিতে বলা হয়, তাঁদের বৈবাহিক সম্পর্কের অবসান হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সন্তানদের সুখ ও কল্যাণই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

বিবৃতিতে পবন কল্যাণ ও আন্না বলেন, ‘একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আবারও বিচ্ছেদ, ‘বেবি ডল’ গায়িকা বললেন, ‘তৃতীয় কেউ নেই’

তাঁরা আরও বলেন, ‘আমাদের দাম্পত্য সম্পর্কের অবসান হলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও কল্যাণ সব সময় আমাদের যৌথ অগ্রাধিকার থাকবে।’এই ব্যক্তিগত সময়ে সবার কাছে গোপনীয়তা ও সহযোগিতা চেয়েছেন তাঁরা। তবে বিচ্ছেদের কারণ কিংবা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

২০১৩ সালে রাশিয়ার নাগরিক আন্না কোনিডেলাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাঁদের দুই সন্তান—মেয়ে পোলেনা অঞ্জনা পাভানোভা ও ছেলে মার্ক শঙ্কর পাভানোভিচ।এটি পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনের অবসান। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। এই সংসারে তাঁদের দুই সন্তান—আকিরা নন্দন ও আধ্যা। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।পবন কল্যাণ বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।ইন্ডিয়া টুডে অবলম্বনে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার

প্রকাশের সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬