মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বন্দুক হাতে বিয়ের সাজে ফারিণ—নেপথ্যে কী

‘সারা রাত খুঁজেছি, বাবাকে পাইনি’, কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী মেঘলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 8
‘সারা রাত খুঁজেছি, বাবাকে পাইনি’, কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী মেঘলা

বাবার খোঁজ পাচ্ছেন না চিত্রনায়িকা মেঘলা মুক্তা। গতকাল সোমবার রাত আটটার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁর বাবা। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তাঁর। এর পর থেকে মুঠোফোন বন্ধ। রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও বাবার সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটায় প্রথম আলোকে মেঘলা জানিয়েছেন, এখনো তাঁর বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন মেঘলা মুক্তা। তিনি জানান, উত্তরখানে তাঁদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেই কাজ তদারকি করতে তাঁর বাবা প্রতিদিন সেখানে যান। গতকালও গিয়েছিলেন। কাজ শেষে রাত আটটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন।

রাত ৮টা ৫০ মিনিটে বাবার সঙ্গে শেষবার কথা হয় মেঘলার। এর পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তা আইসিইউতে

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

মেঘলা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, বাবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সে জন্য হয়তো ফোন বন্ধ। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও বাবা বাসায় না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। সারা রাত উত্তরখান থেকে বসুন্ধরা আসার রাস্তার দুই পাশে খুঁজেছি। কোথাও পাইনি।’বাবার শারীরিক অবস্থা নিয়েও উদ্বিগ্ন মেঘলা। তিনি জানান, তাঁর বাবা বেশ অসুস্থ। এমন অবস্থায় দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বাবার সন্ধানে উত্তরার আশপাশের সব হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালেও খোঁজ নিয়েছেন তাঁরা। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।এর আগে আজ রাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা তিনটি ছবি প্রকাশ করে একটি পোস্ট দেন মেঘলা মুক্তা। পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘জরুরি ভিত্তিতে আমার বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।’

বাবার অসুস্থতার কথা উল্লেখ করে মেঘলা লেখেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।’পোস্টে বাবার সর্বশেষ অবস্থান ও যোগাযোগের সময় উল্লেখ করেন অভিনেত্রী। জানান, থানায় জিডি করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বাবার ছবি প্রচার করা হয়েছে। তারপরও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।সবার সহযোগিতা চেয়ে মেঘলা প্রথম আলোকে বলেন, ‘কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তাঁর সন্ধান পেয়ে থাকেন কিংবা তাঁর সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন।’ফেসবুক পোস্টের শেষেও বাবার নিরাপদে ফিরে আসার প্রার্থনা জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’

এর আগে গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মেঘলা মুক্তা। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময় বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়েছিল তাঁকে।গত ২৩ অক্টোবর একটি সাক্ষাৎকারে দুর্ঘটনার পর চিকিৎসা ও আইনি লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন মেঘলা। সেখানে তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনাসংক্রান্ত মামলার কার্যক্রম দেখভাল করতে তাঁর বাবাকে বারবার আদালতে যেতে হচ্ছে। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে বাবার এই ছোটাছুটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় আসেন তিনি। তাঁর অভিনীত বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ও ‘আগুনের পাখি’।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘সারা রাত খুঁজেছি, বাবাকে পাইনি’, কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী মেঘলা

প্রকাশের সময় : ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬