শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন হাসানের ৬ উইকেটের দাপটে ৩৫৬ রানে অলআউট উইন্ডিজ নির্বাচনে ভরাডুবির পর আরেক ধাক্কা, ২৫০ ফুট ‘ট্রাম্প তোরণ’ নির্মাণে নিষেধাজ্ঞা প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান ২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ কালীগঞ্জে মাদক, বাল্যবিয়ে ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ৭ ব্যান্ড মাতাবে মানিক মিয়া অ্যাভিনিউ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 14
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ড গড়া এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।ভিডিওতে নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথা উল্লেখ করে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর কীর্তিও আছে তাঁর।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

তবে বিদায়টা সুখকর হলো না ৪১ বছর বয়সী এই তারকার। পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জের ধরে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। ২৮ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে একাদশে তো ছিলেনই না, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান।ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে জায়গা পাবেন না জানার পর তিনি কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান। তখন অভিযোগ করেন, কোচ জেসুস তাঁকে দেওয়া কথা রাখেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

প্রকাশের সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬