প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি-ভিডিও ধারণ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষক গ্রেফতার

- প্রকাশের সময় : ১০:২৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 28

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেফতারসংক্রান্ত তথ্যভাণ্ডার টাম্পাবাস্টসে তাঁর বিরুদ্ধে এ অভিযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ নামের ওয়েবসাইটেও তাঁর ছবি, অভিযোগ ও গ্রেফতারের তথ্য প্রকাশ করা হয়েছে।
গ্রেফতার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
জানা গেছে, বাতেন ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে তাঁর দায় নির্ধারিত হবে।
























