মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাটকীয় ম্যাচে চট্টগ্রামের ১ উইকেটের জয়, সাদিকুরের সেঞ্চুরি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বকন্যার মিষ্টি ছবি ছয় সন্তানকে বড় করেও শেষ বয়সে গাছের নিচে ঠাঁই ৯৫ বছরের বৃদ্ধ পিতার তিন ম্যাচ খেলার পর আদালত বললেন দল অবৈধ ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি প্রেমের টানে সিলেটে এসে বিয়ে, পুলিশ হেফাজতে চীনা যুবক রহস্যময় প্রাণীর তদন্ত থেকে ভয়াবহ বিপর্যয় সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন

সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 13

বর্তমান সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি নানা অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জেলা বিএনপির গ্রাম ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারকে দুটি অপশক্তি মোকাবিলা করে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। একদিকে একাত্তরের পরাজিত শক্তি, অন্যদিকে চব্বিশের পরাজিত শক্তি—উভয় পক্ষই সরকারকে বেকায়দায় ফেলতে ও ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি জানান, দেশে জ্বালানি ও গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং সরকার বিকল্প উপায়ে তা মোকাবিলার আন্তরিক চেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন কোনো গ্যাসকূপ খনন কিংবা কার্যকর অনুসন্ধান চালানো হয়নি। তবে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে সরকার যৌক্তিকভাবে এর মূল্য নির্ধারণ করবে।

পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার ইতোমধ্যে সংহতি প্রকাশ করেছে এবং তা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। তবে এই আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগের সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ তৈরি হওয়ার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না।

তিনি উল্লেখ করেন, ১১ দলের লংমার্চে জামায়াত আমির হুমকি দিয়েছিলেন যে দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। তাঁর ওই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা সহিংসতা শুরু করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা হামিদুল ইসলাম ও তবিবুর রহমান মুফতিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন

প্রকাশের সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬