নওগাঁ সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

- প্রকাশের সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 22

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সরাসরি নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার থানার অধীন নব আদাতলা বিওপির একটি টহল দল অভিযান চালায়। টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল করমুডাঙ্গা ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ব্রনকফ-সি (Bronkof-C) সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।























