সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর নওগাঁয় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : প্রতিমন্ত্রী মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা দূর হলো, সংশোধিত নীতিমালা প্রকাশ দেবাহুতি চক্রবর্তী: একজন মানুষ, বহুমাত্রিক সত্তা শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁ সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 9

আগামী গ্রীষ্মে বিদ্যুতের সংকট ও ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে রুফটপ সোলার বা ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকে সহজ সমাধান হিসেবে দেখছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, এবারের গ্রীষ্মে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী গ্রীষ্মে যেন সেই ভোগান্তি না হয়, অথবা হলেও তা যেন সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আগামী গ্রীষ্মের মধ্যে সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চান তারা। এ ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে রুফটপ সোলার।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়। এ লক্ষ্যেই সৌরবিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬