শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 9

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০সহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

মিরপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পাশাপাশি সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। ওই দিন সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট পথের যাত্রীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

প্রকাশের সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬