Dhaka ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণভেদে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করেছে সংবিধান: অ্যাটর্নি জেনারেল প্যারিসসহ ফ্রান্সের কয়েকটি শহরে আংশিক কারফিউ জারি টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 97

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থী। তাদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, বিজেএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থীর এ সাফল্য তাদের মেধা, অধ্যবসায় ও যোগ্যতার স্বাক্ষর। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

তিনি আশা প্রকাশ করেন, সুপারিশপ্রাপ্তরা সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের

প্রকাশের সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬