Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দফা দাবিতে জাবি ছাত্রশক্তির স্মারকলিপি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১২:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 1

শিক্ষার্থীদের একাডেমিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় ছাত্রশক্তি সংসদ। এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেয় জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ। সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ানের স্বাক্ষরিত স্মারকলিপিতে ছয় দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ওপর একাডেমিক নিপীড়নের নিরপেক্ষ বিচার, নিপীড়নবিরোধী সেল গঠন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, মানোন্নয়ন পরীক্ষা চালু এবং শিক্ষক নিয়োগের ডেমো ক্লাসে শিক্ষার্থীদের মতামত গ্রহণের ব্যবস্থা করা।

জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে জাতীয় ছাত্রশক্তি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ দফা দাবিতে জাবি ছাত্রশক্তির স্মারকলিপি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ১২:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬