Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ফরিদপুরের মধুখালীতে ভবনের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজাদের লাঠির আঘাতে জাহিদুল বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই গ্রামের মৃত বদিয়ার রহমান বিশ্বাসের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের জমিতে ভবনের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে তার ভাই আমুদে বিশ্বাস ও আমুদের দুই ছেলে শাকিল বিশ্বাস (২২) ও সাইমুন বিশ্বাসের (১৯) সঙ্গে বিরোধ হয়। একপর্যায়ে ভাতিজারা জাহিদুলকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

মধুখালী থানার পরিদর্শক শুকদেব রায় বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

প্রকাশের সময় : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬