Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ৬ অক্টোবর হতে যাচ্ছে বিশেষ এক দিন। ওই দিন বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিকে লিওনেল মেসির আলবিসেলেস্তের জার্সিতে শেষ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

ম্যাচটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার থেকে প্রায় পাঁচ লাখ পেসো পর্যন্ত। দাম বেশি হলেও টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার মেসির বিদায়ী ম্যাচের জন্য ৮৫ হাজার ১৮টি টিকিট ছাড়া হয়। টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট বিক্রি শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।

আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। মেসি এদিন বিশেষ জার্সি পরে মাঠে নামবেন বলে জানানো হয়েছে। জার্সিতে তার নাম থাকবে সোনালি অক্ষরে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ১০ নম্বর জার্সির ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘শেষ একটি ম্যাচ। সারাজীবনের জন্য একটি জার্সি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি

প্রকাশের সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬