Dhaka ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম

নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন ড্যাফোডিল জুনিয়র হাইস্কুলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মঞ্জুর মোরশেদ টুটুল কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সদস্য সচিব ক্বারী মাওলানা মো. দেলোয়ার হোসাইন সাঈদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মো. আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সচিব মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মো. আব্দুল ওয়াহেদ।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পিটিআইয়ের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বগুড়া জেলার কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকও এতে অংশ নেন।

কর্মশালায় শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি এবং কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬