Dhaka ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় কোথায় পিছিয়ে পড়ছে, তা চিহ্নিত করতে হবে। একই সঙ্গে যেসব ব্যবস্থা ও কার্যক্রম এখন আর কার্যকর নয়, সেগুলো সংস্কার করতে হবে।

তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও বেশি মানুষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। শিল্প খাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’

তিনি আরও বলেন, জাতিসংঘের ৮১তম অধিবেশন এমন একটি সংস্থা গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা বিশ্বের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট বাস্তববাদী, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য যথেষ্ট সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত।

তার মতে, এমন উদ্যোগের মাধ্যমে জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তোলা সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

প্রকাশের সময় : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬