Dhaka ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম

জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ‘মার্কেটিং স্পোর্টস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মো. নিয়াজ শফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী রায়েদ মোহাম্মদ খোকা।

সম্প্রতি ক্লাবের কো-মডারেটর মো. আল আমিন, মডারেটর অধ্যাপক মো. মাহাতী হাসান জুয়েল এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি মো. নিয়াজ শফিক বলেন, “মার্কেটিং স্পোর্টস ক্লাবের মতো একটি সক্রিয় সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের প্রধান লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং বিভাগের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকার কিছু টুর্নামেন্ট আয়োজন করা।”

নবনিযুক্ত সাধারণ সম্পাদক রায়েদ মোহাম্মদ খোকা বলেন, “আমাদের ওপর আস্থা রেখে এই দায়িত্ব দেওয়ার জন্য সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কমিটির সবাইকে সাথে নিয়ে আমরা বিভাগের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও গতিশীল করতে একসঙ্গে কাজ করে যাব।”

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৮তম ব্যাচের আফরিন জাহান রওনক, ১৭তম ব্যাচের মো. জামিল হোসেন নাহিম এবং ১৮তম ব্যাচের মো. নাঈমুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের মো. সাইফুল মিয়া ও অঙ্কন কুমার সাহা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৯তম ব্যাচের সোহাগ হোসেন। কোষাধ্যক্ষ হয়েছেন ১৯তম ব্যাচের মো. শাহরিয়ার ইসলাম সাইফ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৯তম ব্যাচের মো. রিশাদ।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ১৯তম ব্যাচের মো. ইয়াসির আহমেদ চৌধুরী, মরিয়মের নেসা শান্তা ও ফারহানা আক্তার স্নিগ্ধা; ২০তম ব্যাচের মো. মুস্তাফিজুর রহমান, মো. শাহরিয়ার কাদের প্লাবন ও মো. জাহিন আলম; ২১তম ব্যাচের মো. আশিকুজ্জামান, মাহজুজা জান্নাত লামিয়া এবং মো. আমিনুল ইসলাম তুহিন।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভাগের ক্রীড়াঙ্গনে নিয়মিত কার্যক্রম ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা

প্রকাশের সময় : ০৩:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬