Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে হাইল হাওরের উকুলবেড়ির বিল থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা অজগরটি উদ্ধার করেন। পরে এটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, রুমন মিয়া মাছ ধরার জন্য হাওরের বিলে জাল পেতে রাখেন। একপর্যায়ে ওই জালে পেঁচিয়ে একটি অজগর আটকা পড়ে। সাপটি দেখে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রুমন মিয়া বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। সেখানে সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছ ধরার জাল কেটে অজগরটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে মাছ ধরার জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক বলেন, ‘উদ্ধার করা অজগর সাপটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ থাকলে এটিকে বনে ছেড়ে দেওয়া হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর

প্রকাশের সময় : ০৮:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬