Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি সীমান্ত পেরিয়ে আসা বাঘ, আহত ৪ বাংলাদেশি কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের প্রশিক্ষণ কালীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার তালিকা করতে টাকা আদায়ের অভিযোগ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী একযোগে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন সভাপতির সংবর্ধনা ও ভবন নির্মাণকাজের উদ্বোধন পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ীতে রোহান হত্যা মামলার প্রবাসী আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 18

রাজবাড়ীতে ফুয়াদ চৌধুরী রোহান হত্যা মামলায় দুবাইপ্রবাসী অভিযুক্তদের গ্রেফতার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। পরে এসব দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন নিহতের বাবা ফরহাদ চৌধুরী।

রবিবার (২৫ অক্টোবর) সকালে নিহত রোহানের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

স্মারকলিপিতে ফরহাদ চৌধুরী উল্লেখ করেন, তাঁর ছেলে ফুয়াদ চৌধুরী রোহান (২০) রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী ছিলেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ অক্টোবর তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ৮ অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরীকান্দা গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্মারকলিপিতে আরও বলা হয়, এ ঘটনায় রাজবাড়ী সদর থানা পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেন ফরহাদ চৌধুরী। তাঁর অভিযোগ, ওই জবানবন্দিতে দুবাইপ্রবাসী কয়েকজনের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও অর্থায়নে সংশ্লিষ্টতার বিষয় উঠে এসেছে।

ফরহাদ চৌধুরীর দাবি, হত্যা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রবাসে থাকা অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছেন। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে তাঁদের পরিবারকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে হত্যা মামলার তদন্তের স্বার্থে বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে গ্রেফতারের ব্যবস্থা, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

এর আগে একই দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন নিহত রোহানের বাবা ফরহাদ চৌধুরী ও তাঁর ফুপাতো ভাই এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

নিহত রোহানের পরিবারের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি গাজী আহসান হাবীব, রেজাউল করিম শিকদার, বিএনপি নেতা চৌধুরী আহসানুল করিম, জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, আহ্বায়ক আব্দুল মালেক খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট এবং দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখসহ অন্যরা।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের একটি ডোবা থেকে পাঁচ দিন নিখোঁজ থাকার পর ফুয়াদ চৌধুরী রোহান ওরফে রোহান চৌধুরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় বাসিন্দা ফরহাদ চৌধুরীর ছেলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রোহান হত্যা মামলার প্রবাসী আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬