Dhaka ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার্থীদের অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : মিজানুর রহমান আজহারি লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ডোপ টেস্টের কিট কিনতে কালীগঞ্জ থানাকে ৫০ হাজার টাকা দিল মোটর মালিক সমিতি সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন সীমান্তে ‌‌‘বিএসএফের ছেড়ে দেওয়া’ বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন পুলিশকে শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয় : আইজিপি অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে

ডোপ টেস্টের কিট কিনতে কালীগঞ্জ থানাকে ৫০ হাজার টাকা দিল মোটর মালিক সমিতি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 5

মাদকবিরোধী অভিযান জোরদার করতে ডোপ টেস্টের কিট কেনার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশকে ৫০ হাজার টাকা দিয়েছে কালীগঞ্জ মোটর মালিক সমিতি। মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার অংশ হিসেবে এ অর্থ দেওয়া হয়।

সম্প্রতি কালীগঞ্জে মাদকসেবীদের উপদ্রবে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার হোসেন দায়িত্ব নেওয়ার পর মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন। পুলিশের দাবি, তাঁর তৎপরতায় এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তির ডোপ টেস্ট করা হয়েছে। পরীক্ষায় তাঁদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের মাদকবিরোধী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কালীগঞ্জকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোটর মালিক সমিতির পক্ষ থেকে এ অর্থসহায়তা দেওয়া হয়।

টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফরিদ উদ্দিন মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন মিয়া, সহসাধারণ সম্পাদক পুটু মিয়া, কোষাধ্যক্ষ সুজা মিয়া, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ পাটোয়ারী, বাসের লাইন সম্পাদক মিজানুর রহমান ও সহলাইন সম্পাদক আজিজুর রহমান তপন মিয়া।

এ ছাড়া সমিতির কর্মকর্তা ও সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, মাসুদ মিয়া এবং হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় সমিতির নেতারা কালীগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার হোসেন বলেন, ‘যত দিন কালীগঞ্জ থানায় কর্মরত থাকব, তত দিন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বজায় রেখে মাদক নির্মূলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডোপ টেস্টের কিট কিনতে কালীগঞ্জ থানাকে ৫০ হাজার টাকা দিল মোটর মালিক সমিতি

প্রকাশের সময় : ০৯:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬