Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ইলন মাস্কের পেছনে ‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল, আতিথেয়তার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

নওগাঁয় অস্ত্র ও টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 53

নওগাঁয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে জেলা শহরের নুনিয়া পট্টি ফলপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— নওগাঁ শহরের শেখপুরা প্রেমতলী ব্রীজ ভরিয়া পাড়া এলাকার মোঃ মানিকের ছেলে মোঃ রায়হান (২১) এবং জনকল্যাণ শিশুপার্ক এলাকার মৃত মোশাররফ খলিফার ছেলে মোঃ লিটন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকদেবপাড়া এলাকার মোহন হোসেন (২৬) নামের এক যুবক গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পেছনে ধানক্ষেতের পাশে গরু আনতে যান। এ সময় অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী তাকে চাকু দেখিয়ে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। মোহন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মোহনের চিৎকার শুনে তার বন্ধু নূর ইসলাম (২৫) এগিয়ে এলে তাকেও গুরুতর জখম করে ৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। বর্তমানে আহতরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান ও এসআই শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিরামহীন অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাত ১টা ১৫ মিনিটে শহরের নুনিয়া পট্টি এলাকা থেকে রায়হান ও লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ১৯০০ টাকা, হামলায় ব্যবহৃত একটি ধারালো এন্টিকাটার এবং একটি চাকু উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘শহরে ছিনতাই ও অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। সামান্য টাকার জন্য যারা মানুষকে এভাবে নির্মমভাবে আঘাত করতে পারে, তারা সমাজের জানোয়ার। এদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় অস্ত্র ও টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের সময় : ০২:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬