Dhaka ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি

বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 90

বিএনপি সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রভাবেই রাজনীতিতে আসতে অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

শুক্রবার বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। আর আমি যদিও রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা এবং একজন গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনায় উঠে আসার বিষয়টি তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, “বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারও ব্যাপারে কখনও বিরূপ মন্তব্য করেননি। তিনি সাধারণ মানুষের নেতা ছিলেন—এটা তার মৃত্যুর পর আরও বেশি বোঝা গেছে, যখন দেশের মানুষ তার প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

প্রকাশের সময় : ০৭:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬