Dhaka ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে বাবা-মা হারানো এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রাজধানীর কাঁচাবাজার: শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা

শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 161

জ্যৈষ্ঠ মাসের এই সময়ে বাজারে উঠতে শুরু করেছে লিচু। তবে প্রতিবছর এই মৌসুম এলেই একটি উদ্বেগজনক ঘটনা সামনে আসে—লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যুর ঝুঁকি। এ কারণে বিশেষজ্ঞরা এ সময়ে শিশুদের বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন।

লিচু খাওয়ার সময় ছোট শিশুদের গলায় বিচি আটকে শ্বাসনালী বন্ধ হয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে। সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় এমন ঘটনায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেলাল উদ্দিন বলেন, “লিচুর বিচি পিচ্ছিল হওয়ায় তা সহজেই শিশুর শ্বাসনালীতে চলে যেতে পারে। এতে তাৎক্ষণিক দমবন্ধ হয়ে ফুসফুসে বাতাস চলাচল বন্ধ হয়ে মৃত্যুঝুঁকি তৈরি হয়।”

বিশেষজ্ঞদের মতে, শিশুদের একা খাবার খেতে দেওয়া এবং অভিভাবকদের অসাবধানতা এ ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। লিচু, খেজুরসহ ছোট আকারের গুটিযুক্ত ফল খাওয়ানোর সময় অভিভাবকদের অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

সচেতন মহল এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারি পর্যায়ে বিশেষ প্রচারণা ও কর্মসূচির দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন

প্রকাশের সময় : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬