Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে বাবা-মা হারানো এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রাজধানীর কাঁচাবাজার: শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা

পুলিশের ধাওয়ায় রাস্তায় ছড়িয়ে পড়ে ইয়াবা, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 105

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ধাওয়ায় মাদক কারবারিদের ফেলে যাওয়া ইয়াবা স্থানীয়রা কুড়িয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া করলে তারা পালানোর সময় সঙ্গে থাকা ইয়াবার প্যাকেট সড়কে ফেলে দেয়। পরে রাস্তায় ছড়িয়ে থাকা ইয়াবা দেখতে পেয়ে পথচারী ও স্থানীয় কয়েকজন তা কুড়িয়ে নিতে শুরু করেন।

এর আগে, ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন মনু (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নোহা গাড়ি তাদের ধাওয়া করছিল। পালিয়ে যাওয়ার একপর্যায়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল তল্লাশি করে একটি ব্যাগ থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া ছিটকে পড়া ইয়াবার কিছু অংশ পথচারীরা কুড়িয়ে নিয়েছে বলেও জানা গেছে। ঘটনাস্থল থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের ধাওয়ায় রাস্তায় ছড়িয়ে পড়ে ইয়াবা, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

প্রকাশের সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬