Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ইলন মাস্কের পেছনে ‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল, আতিথেয়তার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 8

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর কথায় তিনি বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত।

শুক্রবার জুমার নামাজের পর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার বাবা।

আব্দুল হান্নান মোল্লা বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে আমি এখানে এসেছি। তার ভালোবাসা এবং আমাকে দেওয়া কথার ওপর আমি শতভাগ বিশ্বাস করি যে, আমার মেয়ে হত্যার বিচার পাবো। সুষ্ঠু ও দ্রুত বিচার পাবো।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে।”

এর আগে রামিসার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিন রামিসার কুলখানি ও মিলাদে অংশ নিতে আব্দুল হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জে যান।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা

প্রকাশের সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬