বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শমিত-হামজার গোলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে বাংলাদেশ বাংলাদেশের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে চায় দক্ষিণ আফ্রিকা এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ জেনসেন হুয়াংয়ের, পরকীয়ার জেরে নাটকীয় পতন ক্যারিক বরখাস্ত, ম্যানইউর দায়িত্ব পাওয়ার পথে পচেত্তিনো ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন দুর্দান্ত হামজা-ফারহান-শমিত-রাকিব, ২৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার হেলিও ১৫০: স্টাইল ও পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসঙ্গে রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প

জ্বালানি তেলের দাম বাড়ল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 165

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা।

মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জ্বালানি তেলের দাম বাড়ল

প্রকাশের সময় : ১১:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬