পাংশায় অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

- প্রকাশের সময় : ০৮:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 169
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘদিন আগে দেওয়া বক্তব্যের মাত্র ১৫ সেকেন্ড কেটে নেতিবাচকভাবে প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো: নাসিরুল হক সাবু দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আমি কয়েক মাস আগে এক বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলাম আগামীতে এই আসন থেকে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে দলের পক্ষ থেকে সাবু ভাইয়ের চিকিৎসা ও বাকি জীবন যাতে ভালো ভাবে চলতে পারে তার জন্য ৫০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে চেয়েছিলাম। তবে সেই বক্তব্যে আগের পিছে কেটে নেতিবাচক ভাবে প্রচার চালাচ্ছে একদল দুষ্ট চক্র।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আকুল সরদার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


























