Dhaka ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ডিআইজিসহ ৩১ পদে রদবদল ডাস্টবিন, ড্রেনেজ ও গণশৌচাগারের অভাবে ভোগান্তির নাম কামারখালী বাজার পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এয়ারবাসের জন্য বাংলা‌দে‌শে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরা‌সি রাষ্ট্রদূত

পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

রাজবাড়ীর পাংশায় কৃষকদের মধ্যে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র, অসহায় নারীদের সেলাই মেশিন ও দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের ইনোভেশন ও বুদ্ধিবৃত্তিক অ্যাসাইনমেন্ট প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩০ জন কৃষকের হাতে মিনি তেল নিষ্কাশন যন্ত্র তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামের কৃষকদের এসব যন্ত্র দেওয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এসব যন্ত্রের মাধ্যমে কৃষকেরা নিজেদের উৎপাদিত তেলবীজ থেকে সহজে তেল উৎপাদন করতে পারবেন। এতে সময় ও উৎপাদন ব্যয় কমার পাশাপাশি তেলজাতীয় ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়বে।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনজন অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন এবং আটজন দুস্থ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

জেলা প্রশাসক বলেন, সেলাই মেশিনের মাধ্যমে অসহায় নারীরা আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। হুইলচেয়ার পাওয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচলেও কিছুটা সুবিধা হবে।

এদিকে একই স্থানে জাতীয় পর্যায়ের ইনোভেশন প্রতিযোগিতায় কাজী আব্দুল মাজেদ একাডেমি এবং বুদ্ধিবৃত্তিক অ্যাসাইনমেন্ট প্রতিযোগিতায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জনসংখ্যাকে জনশক্তি ও জনসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সব শিক্ষার্থীকে একই পেশায় যাওয়ার চিন্তা না করে তাদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সে অনুযায়ী এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, শিক্ষার সঙ্গে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা যুক্ত করা জরুরি। শিক্ষার্থীদের শুধু বইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, কুইজ, বিতর্ক, দলীয় অধ্যয়ন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করতে হবে। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর সময়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব বাড়াতে হবে। চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানগুলোতে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার

প্রকাশের সময় : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬