Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পাংশা মডেল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাংশা মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

সভায় পাংশা উপজেলার ১০৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাংশা মডেল থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের ওপর নির্ভর না করে প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ও পাহারার ব্যবস্থা রাখতে হবে।

তিনি বলেন, এখন থেকেই মন্দির ও আশপাশের এলাকায় পর্যায়ক্রমে পাহারার ব্যবস্থা করতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে।

তিনি আরও বলেন, পূজা চলাকালে মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা, প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, পাংশায় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাবিষয়ক পরামর্শ তুলে ধরেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম

প্রকাশের সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬