কালুখালীতে মহান বিজয় দিবস পালিত
- প্রকাশের সময় : ০১:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 177
বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালবাসায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কালুখালীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে কালুখালী উপজেলা চত্বর প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়।
সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা যুদ্ধে বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা নির্বাহী অফিস মিজবাহ উদ্দীন।
পরে একেক করে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় কালুখালী থানার অফিসার্স ইন চার্জ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশরাত জাহান উম্মুন,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে সকাল সাড়ে ৮টায় কালুখালী উপজেলা চত্বর মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্সার্থীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষ্যে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা,মুক্তিযুদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত,সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শন,শিশু চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা,আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।


























