বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্যাটিনসনকে বন্ড নির্বাচনে ‘বড় ভূমিকা’ ছিল জেফ বেজোসের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন চুল গজাতে পারে বিশেষ বৈদ্যুতিক চিরুনিতে, ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে আমি আর উন্নয়ন চাই না, নিশ্চিন্তে থাকতে চাই ‘ওর বিপক্ষে সবকিছুই প্রয়োগ করেছি’, হৃদয়ের ইনিংসে মুগ্ধ রাবাদা পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং মেঘনা আলমকে দুদকে তলব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন

চুল গজাতে পারে বিশেষ বৈদ্যুতিক চিরুনিতে, ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 4
চুল গজাতে পারে বিশেষ বৈদ্যুতিক চিরুনিতে, ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য

চুল পড়তে শুরু করলে অনেকেই চিরুনি ব্যবহার কমিয়ে দেন। কিন্তু সেই চিরুনিই যদি নতুন চুল গজাতে সাহায্য করে, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও চীনের একদল বিজ্ঞানী এমনই একটি বিশেষ বৈদ্যুতিক চিরুনি তৈরি করেছেন। ইঁদুরের ওপর পরীক্ষায় যন্ত্রটি ব্যবহার করে চুল গজানোর ক্ষেত্রে বেশ আশাব্যঞ্জক ফল পেয়েছেন তারা।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় চিরুনিটির নাম দেওয়া হয়েছে ‘ডিট্যাঙ্গল’। এটি সাধারণ চিরুনি নয়, বরং বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি জৈব-ইলেকট্রনিক যন্ত্র। এর দাঁতগুলোর দৈর্ঘ্য একেক রকম। দাঁতের মধ্যে বসানো আছে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা।

বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে তৈরি এই যন্ত্র বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে থাকে। গবেষকদের দাবি, এর বিশেষ নকশার কারণে সাধারণ পদ্ধতির তুলনায় চুলের ফলিকল বা গোড়ার অংশে প্রায় নয় গুণ গভীরে পৌঁছাতে পারে।

ডিট্যাঙ্গল চুল গজাতে দুটি উপায়ে কাজ করে। প্রথমত, এর বৈদ্যুতিক স্পন্দন চুলের ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে। দ্বিতীয়ত, চিরুনির ছোট দাঁতগুলোর সঙ্গে যুক্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা ত্বকের গভীরে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেয়।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

এ ক্ষেত্রে ব্যবহার করা হয় ইলেকট্রোপোরেশন নামের একটি পদ্ধতি। এর মাধ্যমে অল্প সময়ের জন্য কোষের আবরণের ভেদ্যতা বাড়ানো হয়, ফলে প্রয়োজনীয় উপাদান কোষের ভেতরে প্রবেশ করতে পারে।

পরীক্ষায় গবেষকেরা দুটি পরীক্ষামূলক জিনভিত্তিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করেছেন। এর একটি হলো ভিইজিএফএ প্লাজমিড, যা চুলের ফলিকলের চারপাশে রক্তনালি তৈরিতে সহায়তা করে। অন্যটি এসআরডি৫এ২ এসআইআরএনএ, যা চুলের ফলিকল ছোট করে এমন একটি হরমোনের কার্যক্রম কমাতে সাহায্য করে।

ইঁদুরের ওপর কয়েক দফা পরীক্ষায় ডিট্যাঙ্গল বেশ ভালো ফল দেখিয়েছে। পুরুষ ইঁদুরের শরীরে টেস্টোস্টেরন প্রয়োগ করে চুল পড়ার পরিস্থিতি তৈরি করেছিলেন গবেষকেরা। এরপর পিঠের একটি অংশের লোম কামিয়ে ২৮ দিন ধরে পর্যবেক্ষণ করেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চুল গজাতে পারে বিশেষ বৈদ্যুতিক চিরুনিতে, ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য

প্রকাশের সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬