মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি ৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মাতল ইতালি ২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের ৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

রাণীনগরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 32

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে পাঁচ কোটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে কাঁশবন যুব সংস্থা।

মঙ্গলবার উপজেলার হাতিরপুল এলাকায় ঐতিহ্যবাহী রক্তদহ বিলের পাখি পল্লী ও পর্যটন এলাকায় প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

কাঁশবন যুব সংস্থার সভাপতি মো. আব্দুর রউফ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. পাভেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংস্থার সদস্য ও স্থানীয় শতাধিক বাসিন্দার মধ্যে একটি করে পরিবেশবান্ধব গাছের চারা ও খুঁটি বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে পাঁচ কোটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এ কর্মসূচি সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও কাজ করছে। কাঁশবন যুব সংস্থার এমন উদ্যোগ প্রশংসনীয়।

তিনি আরও বলেন, বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেকের উচিত সুযোগ অনুযায়ী অন্তত একটি করে পরিবেশবান্ধব গাছ রোপণ করা। ইসলাম ধর্মেও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাণীনগরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

প্রকাশের সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬