বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0
১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

কর্দোবায় কোস্টারিকাকে ৭–০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল ইতিহাসে এক ম্যাচে অন্তত সাত গোল করার ঘটনা এ নিয়ে ১৭তমবার। তবে এই জয়ের আরেকটি তাৎপর্য আছে। ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর কোচ লিওনেল স্কালোনির অধীনে এটিই যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

এর আগে গত মাসে মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষেও ৭–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচে আফ্রিকার দলটি তাদের নিয়মিত খেলোয়াড়দের বেশির ভাগকে খেলায়নি। মাঠে নামিয়েছিল মূলত অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের।

২০২৩ সালের ২৯ মার্চ কুরাসাওয়ের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন জাতীয় দলের জার্সিতে শততম গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। স্কালোনির আগে ২০১৪ ও ২০১৫ সালেও যথাক্রমে হংকং ও বলিভিয়ার বিপক্ষে ৭–০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। নিজেদের ইতিহাসে সব মিলিয়ে ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল করেছে আর্জেন্টিনা। তবে সাত গোলের এসব জয়ও আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় জয়ের ধারেকাছে নেই।

কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

সেই রেকর্ডের বয়স ৮৪ বছর। ১৯৪২ কোপা আমেরিকায় ইকুয়েডরকে ১২–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। অফিশিয়াল ম্যাচে জাতীয় দলটির ইতিহাসে সেটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়। ম্যাচটিতে একাই পাঁচ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো। প্রতিভার বিচারে যাঁকে পেলে ও ম্যারাডোনার সমতুল্য মনে করেন অনেকে। কোপা আমেরিকার ইতিহাসে ৫০০তম গোলটিও এসেছিল তাঁর পা থেকে। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এরমিনিও মাসানতোনিও করেছিলেন চার গোল।

আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ১৯৭৫ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে পাওয়া ১১–০ গোলের জয়। এর আগে ১৯২৮ অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে ১১–২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেটিও দেশটির ফুটবল ইতিহাসের বড় জয়গুলোর একটি।

১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

প্রকাশের সময় : ১২:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬