বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং মেঘনা আলমকে দুদকে তলব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 9

বেতন বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও উত্তাল হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি সাদা রঙের গাড়িতে আগুন ধরিয়ে দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

জানা গেছে, সকালে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই গাড়িটি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, সকালে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে তিনি গাড়িটি নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে নামার পরপরই মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আরও জানান, শ্রমিকরা তার গাড়িটিকে আগে থেকেই টার্গেট করে রেখেছিলেন এবং একপর্যায়ে গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও তিনি নিরাপদে আছেন।

এদিকে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, তাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন

প্রকাশের সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬