কালুখালী উপজেলার নতুন নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন
- প্রকাশের সময় : ১২:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 151
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ সংক্রান্ত আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। আটটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।
এ জন্য তাদের দ্য ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮-এর সেকশন ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে। নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
বদলি করাকর্মকর্তার দপ্তর”কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম”ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় রাজবাড়ী কালুখালীর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো: মেজবাহ উদ্দিন যোগদান করবেন। এছাড়াও রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন মো: রিফাতুল হক।
























