Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 89

 রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বিল্ডিং কেনায় বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে মো: কাবিল নামে এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার শরিসা বাজারের বয়েজ ক্লাব এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে ওই যুবককে পেটানো হয়। পরে উপজেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক মো.বাচ্চু বিশ্বাস ওই যুবকের (মো: কাবিল) বিরুদ্ধে ৮ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত মো: কাবিল উপজেলার সরিষা ইউনিয়নের মালপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।

উপজেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক মো.বাচ্চু বিশ্বাস বলেন, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ২৪ লক্ষ টাকার বিনিময়ে দোকান কিনেছি। দোকান কেনার কারণে শুক্রবার বিকেলে সরিষা প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কাবিল আমার কাছে ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেলে সংবাদ সম্মেলনে করার আগে কাবিল কে স্থানীয়রা পিটিয়ে পুলিশের দিয়েছে। সংবাদ সম্মেলনে প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি বাবু কিরন কুমার সেন, সহ সভাপতি শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও শরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন, কাবিলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। আমরা তাকে খুজছিলাম। স্থানীয়রা তাকে আটক করে আমাদের সংবাদ দিলে তাকে গ্রেফতার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫