Dhaka ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় র‍্যাবের পোশাক পরে মুরগি বোঝাই কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 115

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‍্যাব পরিচয়ে মুরগি বোঝাই কাভার্ড ভ্যান ডাকাতির সাথে জড়িত দুই আসামীকে কাভার্ডভ্যানসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১ টার দিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল প্রেস বিপিং এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার কৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো: জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

পুলিশ জানায়, আসামীরা গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাবের পোশাক পরে ঠাকুরগাঁও এর বীরগঞ্জ থেকে ফরিদপুর গামী সোনালি মুরগিবোঝাই কাভার্ডভ্যান থামায়।পরে আসামীরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের মুখবেঁধে ফেলে। পরে আসামীদের কাছে থাকা মাইক্রো বাসে উঠিয়ে পাংশা আজিজ সরদার মোড় থেকে আবার কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। তবে মুরগিবোঝাই কাভার্ডভ্যানটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়। ভোর রাতে আসামীরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।

কাভার্ডভ্যানের মালিক পর দিন এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো: জুয়েল ওরফে সানি কে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়া কে গ্রেফতার করা হয়। পরে লিমনের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি বরিশালের রুপাতলি থেকে উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেফতার হওয়া মো: জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে দুইটি করে ডাকাতিসহ ৪ টি করে মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত। এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রেস বিপিং এর সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় র‍্যাবের পোশাক পরে মুরগি বোঝাই কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেফতার ২

প্রকাশের সময় : ০২:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫