Dhaka ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’ ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী

প্রবাসীর স্ত্রী উধাও, টিকটকারের সাথে পরকীয়া প্রেমের গুঞ্জন!

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 459

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে রিয়া মনি নামে এক প্রবাসীর স্ত্রী গত ২৪ দিন ধরে নিখোঁজ। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশ যাওয়ার পর থেকে এক টিকটকারের সাথে মোবাইল ফোনে ভাব বিনিময় চলছিল তার। এ থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে গুঞ্জন চলছে, রিয়া টিকটকারের সাথেই পালিয়েছে। এ ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে।

জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ শাহ আলম হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিয়াজ মন্ডলের মেয়ে রিয়া মনির। বিয়ের পর শাহ আলম হোসেন মালয়েশিয়ায় যান। এর মধ্যে মোবাইলে পরিচয় হয় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের বাসিন্দা টিকটকার ফারুকের সাথে। এই পরিচয়ের সুত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ ফেব্রæয়ারী রিয়ার মা ফরিদা বেগম মেয়েকে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এরপর আর বাড়ীতে ফিরে না যাওয়ায় রিয়ার বাড়ীতে খোঁজ নিলে তারা টালবাহানা করে। পরে শাহ আলমের বড় ভাই মোঃ মনির হোসেন বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মনির হোসেন বলেন, রিয়াকে ফিরিয়ে আনার জন্য আমার মা এবং অন্য ছোট ভাইয়ের স্ত্রী তাদের বাড়ীতে যায়। সেখানে গিয়ে জানতে পারে সে তার বাবার বাড়ীতে নাই। আমার মা রিয়ার মাকে জিজ্ঞাসা করলে সে জানায় রিয়া তার খালার বাড়ী ঝিনাইদাহ গেছে। তার খালার নাম্বার চাইলে তারা বলে আমাদের কাছে নাম্বার নেই। আমার মা ও অন্য ছোট ভাইয়ের স্ত্রী বাড়ীতে ফিরে আসে এবং সব কিছু খুলে বলে।  আমি বিষয়টি ছোট ভাইকে জানালে সে বলে বাড়ী থেকে আসার সময় নতুন বাড়ী করার জন্য নগদ ৫ লক্ষ টাকা তার কাছে রেখে আসছি। তখন আমি ও আমার বাড়ীর সবাই যাচাই করার জন্য আমার ভাইয়ের ঘরে খোঁজ করে দেখতে পাই যে আমার ভাইয়ের রেখে যাওয়া নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার নেই।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিকটিম উদ্ধারের কাজ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবাসীর স্ত্রী উধাও, টিকটকারের সাথে পরকীয়া প্রেমের গুঞ্জন!

প্রকাশের সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫