গোয়ালন্দে আ’লীগ নেতা গ্রেফতার

- প্রকাশের সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 231
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মুজিবুর রহমান মজি (৫৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌরশহরের দেওয়ান পাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে মুজিবুর রহমান মজিকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম গত ১০ ডিসেম্বর ৫৯ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে মুজিবুর রহমান মজিকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মুজিবুর রহমান মজিকে গ্রপ্তার করে। তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়।


























