Dhaka ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের নাম হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 3

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইসরাইল হোসেন জীবন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কর, সাইফুজ্জামান স্বপন, হুমায়ুন কবির ডালিম, মোস্তাফিজুর রহমান কাজল ও গোলাম মোর্তুজা জিকো। এ ছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন লস্কর ও ইমরান হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশের সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬