Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

গোয়ালন্দে কারিগরি শিক্ষা সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৭:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 250

কারিগরি শিক্ষার গুরুত্ব ও যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ‘যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই এবং এটি যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর আয়োজনে কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) জয়ন্ত কুমার দাস এবং টিভিইটি কনসালটেন্ট ও তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কারিগরি শিক্ষার প্রসার বাড়াতে হবে। বর্তমান বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুব সমাজকে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে কারিগরি শিক্ষা সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা

প্রকাশের সময় : ০৭:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫