Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বগুড়ায় অস্ত্রসহ মান্দার দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার নথি টেম্পারিংয়ের অভিযোগে পোরশার নকল নবীস সাময়িক বরখাস্ত হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত? ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন পুলিশের সামনে নারীকে লাথি, ভাইরাল সেই ঘটনায় গ্রেপ্তার ৩   মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন রানা প্লাজা দুর্নীতি মামলা: ফের যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ আদালতের বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক

বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে কোনো ‘গোপনীয়তা নেই’ : বিজিবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 153

মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গণমাধ্যমে এমন সংবাদ সীমান্ত রক্ষাকারী বাহিনীটির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

এতে আরও জানানো হয়, গত ২৭ ডিসেম্বর বিজিবির নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়। এছাড়াও ওই সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়। তাছাড়া বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টসমূহের কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে কোনো ‘গোপনীয়তা নেই’ : বিজিবি

প্রকাশের সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫