Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি ‘রহস্যময়’ সামুদ্রিক যানটি এখন নৌবাহিনীর হেফাজতে তন্ত্রমন্ত্রের ফাঁদ: স্বর্ণের কলসির লোভে গৃহবধূ খুন, তান্ত্রিক গ্রেফতার স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয় হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দামেস্কে উল্লাস, ‘নতুন যুগের’ ঘোষণা দিলো বিদ্রোহীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 134

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ।

এর আগেই সিরীয় রাজধানীতে প্রবেশের কথা জানায় বিদ্রোহীরা। দামেস্ক উপকণ্ঠে একটি কারাগার থেকে বন্দিদের মুক্ত করে দেওয়া হয়েছে বলেও ঘোষণা দেয় তারা।

এদিকে, রয়টার্স জানিয়েছে, দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে হাজার হাজার মানুষ গাড়ি এবং পায়ে হেঁটে জড়ো হয়েছেন। তারা ‘স্বাধীনতা’র স্লোগান দিচ্ছেন।

অনলাইনে প্রকাশিত এবং আল-জাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, উমাইয়াদ স্কয়ারে একটি পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে মানুষ উল্লাস করছে এবং উদযাপনের গান গাইছে।

সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী ঘোষণা করেছে, আল-আসাদের শাসনের সমাপ্তি দেশটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তারা এক বিবৃতিতে বলেছে, বাথ শাসনের অধীনে ৫০ বছরের দমন এবং ১৩ বছরের অপরাধ, নিপীড়ন ও স্থানচ্যুতির পর, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিভিন্ন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আজ (৮ ডিসেম্বর) আমরা সেই অন্ধকার যুগের সমাপ্তি ঘটিয়েছি। আমরা সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা ঘোষণা করছি।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দামেস্কে উল্লাস, ‘নতুন যুগের’ ঘোষণা দিলো বিদ্রোহীরা

প্রকাশের সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪