নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১
- প্রকাশের সময় : ০৯:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 108
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ লিটার চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামের নেতৃত্বে থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে একটি বড় চোলাই মদের আস্তানার সন্ধান পেয়ে তা ধ্বংস করা হয়।
এ সময় ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয় এবং সুমন বাসকি (৩৫) নামে একজনকে আটক করা হয়। তিনি লটকুড়ি গ্রামের কালু বাসকির ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

























