Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি পাকড়াও

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 378

জনতার আদালত অনলাইন ॥ কৃষকের ছদ্মবেশ ধারণ করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার মদাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের একটি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে। সে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, ২০১৫ সালের ২০ আগস্ট তারিখে জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা হয়। এই মামলায় ২০২০ সালের ৫ আগস্ট তারিখে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুধাংশু শেখর রায় তাকে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। তারপর থেকেই সে পলাতক ছিল।

মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হিরণ কুমার বিশ^াস জানান, আদালতে রায়ের পর থেকেই  জাহাঙ্গীর পলাতক ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়েই সে পালিয়ে যায়। যেকারণে মাথায় গামছা বেঁধে, লুঙ্গি পড়ে, হাতে কাস্তে নিয়ে  কৃষকের ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাই।  এপর্যায়ে তাকে গ্রেপ্তার করা গেছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও চারটি মাদক মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া তচলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি পাকড়াও

প্রকাশের সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১