Dhaka ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীতে আরও চার থানা চালুর পরিকল্পনা হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজকের ই-পেপার (৮ মে ২০২৬) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’ সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর: মির্জা ফখরুল

রাজবাড়ীতে মন্দিরে দুর্ধর্ষ চুরি l ৫ লাখা টাকা মূল্যের সোনা রূপার অলংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • / 880

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের লক্ষীকোল হরিসভা মন্দিরে সোমবার দিবাগত রাতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা মন্দির ও প্রধান ফটকের পাঁচটি তালা ভেঙে সাত ভরি ওজনের স্বর্ণালংকার ও ৪০ ভরি ওজনের রূপার অলংকার চুরি করে নিয়ে গেছে।
মন্দিরের সেবায়েত অচ্যুতানন্দ কৃষ্ণদাস বাবাজী জানান, নিয়মিত পূজার্চনা শেষ করে রাত সাড়ে ১০টার মন্দিরের প্রধান ফটক এবং মন্দিরে তালা দিয়ে তারা ঘুমাতে যান। ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে মন্দিরের কাছে যেতেই দেখেন মন্দিরের সবগুলো তালা ভাঙা। মন্দিরের ভেতরে ঢুকে দেখেন রাধা রমন বিগ্রহের শরীরে থাকা স্বর্ণালংকার, রূপার অলংকার কিছুই নেই। এতে প্রায় সাত ভরি ওজনের স্বর্ণ ও ৪০ ভরি ওজনের রূপার অলংকার ছিল। একটি শালগ্রাম শিলা ও মন্দিরের সামনে থাকা দানবাক্সের তালা ভেঙে সব নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক তিনি বিষয়টি মন্দির কমিটির নেতৃবৃন্দকে জানান।
মন্দির সংলগ্ন ইট দিয়ে ঘেরা একটি স্থানে পরত্যক্ত কিছু নেশাদ্রব্য দেখতে পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশের ধারণা, দুর্বৃত্তরা সেখানে নেশা করে মন্দিরে চুরির ঘটনা ঘটিয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটি অভিযোগ দিলে মামলা নেয়া হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে একই রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দিরের ভেতরে ঢুকে তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ওই সময় মন্দিরের সেবায়েত জেগে উঠে চিৎকায় দেয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মন্দিরে দুর্ধর্ষ চুরি l ৫ লাখা টাকা মূল্যের সোনা রূপার অলংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০