Dhaka ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা প্রেসিডেন্টের কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন: পুলিশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

নওগাঁ জুয়েলারি সমিতির সভাপতি সফিকুল ইসলাম রাজুর জন্মবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 281

নওগাঁ জেলা বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা মোঃ সফিকুল ইসলাম রাজুর জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৫ মে) নওগাঁ শহরের তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রুমি জুয়েলার্সে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ খোরশেদ আলম, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক ও ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সফিকুল ইসলাম রাজু নওগাঁসহ উত্তরাঞ্চলের একজন পরিচিত স্বর্ণ ও অটোরাইস মিল ব্যবসায়ী। তিনি রুমি জুয়েলার্স, ডায়মন্ড গোল্ড এবং মফিজউদ্দীন অটোরাইস মিলের স্বত্বাধিকারী। পারিবারিকভাবে একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে।

এছাড়াও তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার পরিবারের উদ্যোগে এলাকায় মসজিদ, মাদরাসা, স্কুল ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। গরিব ও অসহায় মানুষের চিকিৎসা এবং বিভিন্ন সমস্যা সমাধানেও তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন।

দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাধিকবার নওগাঁ জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

তার ব্যবসা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় নওগাঁ জেলায় বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।

জন্মদিন উপলক্ষে উপস্থিত অতিথিরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, ভবিষ্যতেও যেন তিনি সাধারণ মানুষের পাশে থেকে মানবকল্যাণে কাজ করে যেতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ জুয়েলারি সমিতির সভাপতি সফিকুল ইসলাম রাজুর জন্মবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১২:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬