গুরুত্বপূর্ণ সংবাদ:
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 3
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লেখা ওই বার্তায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারিয়েছিলেন খুরশীদ আলম। এর আগে ড. জোবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।
Tag :


















