Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

প্রবীণ দুজন সাংস্কৃতিক সংগঠকের উপর বখাটেদের হামলার প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 111

 রাজবাড়ী থিয়েটারের সভাপতি প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও বিশ^ ভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি আতাউর রহমানের উপর বখাটেদের হামলার প্রতিবাদে রোববার রাজবাড়ীতে মানববন্ধন সমাবেশ এবং ডিসি এসপি বরাবর স্মারকলিপি দিয়েছেন সংস্কৃতিকর্মীরা| মানববন্ধন থেকে বখাটেদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়|
রাজবাড়ী থিয়েটার ও জেলার সকল সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে বেলা ১১টায় রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়| রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল কান্তি সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি ˆসয়দ সিদ্দিকুর রহমান, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, অরণী সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মুনীরুল হক মুনীর, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ|
বক্তারা বলেন, আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও আতাউর রহমান রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের দুই স্তম্ভ| দীর্ঘ বছর ধরে তারা এই জেলার সংস্কৃতিচর্চা ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে আসছেন| এই দুই প্রবীণ ব্যক্তিত্বের উপর হামলা কেবল তাদের ব্যক্তিগত অপমান নয়, এটি সমগ্র সাংস্কৃতিক অঙ্গনের উপর আঘাত| বক্তারা অবিল¤ে^ হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান| একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা| মানববন্ধন থেকে বখাটেদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা|
সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন| অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও কমীরা অংশগ্রহণ করেন|
মানববন্ধন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপিতে হামলার সঙ্গে জড়িত বখাটেদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, ভুক্তভোগী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত, ভবিষ্যতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং জেলার সাংস্কৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে|
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১০টার দিকে আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও আতাউর রহমান টর্চ জ্বেলে পথ চলছিলেন| এসময় কয়েক বখাটে তুচ্ছ ঘটনায় তাদের মারধর করে|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবীণ দুজন সাংস্কৃতিক সংগঠকের উপর বখাটেদের হামলার প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

প্রকাশের সময় : ১০:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬