Dhaka ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭ হাজার কোটি টাকা বিমা দাবি বকেয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

গ্রাহকদের ৭ হাজার কোটি টাকা বিমা দাবি বকেয়া। বিমা কোম্পানিগুলো এই বকেয়া দাবি দীর্ঘদিন পরিশোধ করছে না। গ্রাহকদের এই বকেয়া দাবি পরিশোধের জন্য উদ্যোগ নিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্তৃপক্ষ। গতকাল আইডিআরএ কার্যালয়ে এক অনুষ্ঠানে চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানিয়েছেন বর্তমানে সামগ্রিকভাবে দাবি নিষ্পত্তির হার ৫৭ শতাংশ। এ হার অন্তত ৭৫ শতাংশে উন্নীত করতে চায়। বিমা কোম্পানির সম্পদ বিক্রি করে দ্বিতীয় দফায় গ্রাহকদের দাবি পরিশোধ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বকেয়া দাবি পরিশোধের বিষয়টি আইডিআরএ দুই ধরনের কৌশলে মোকাবিলা করছে। বিভিন্ন বিমা কোম্পানির সঙ্গে নিয়মিত বৈঠক করে দাবি পরিশোধে বাধা ও কমপ্লায়েন্সসংক্রান্ত বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে সংকটে থাকা কয়েকটি কোম্পানিকে আলাদাভাবে তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন, বকেয়া দাবি নিষ্পত্তিতে একটি ধারায় বিভিন্ন কোম্পানির সঙ্গে ওয়ান-টু-ওয়ান ‘গভর্ন্যান্স রিভিউ মিটিং’ করা হচ্ছে। এসব বৈঠকে কোম্পানিগুলো কেন দাবি পরিশোধ করতে পারছে না বা কোন কোন সমস্যার কারণে তা আটকে আছে, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নাদিয়া নিভিন বলেন, সংকটে থাকা সাত-আটটি কোম্পানিকে আলাদাভাবে বিবেচনা করে কাজ করা হচ্ছে। তবে শুধু এসব কোম্পানির ওপরই আইডিআরএ নজর দিচ্ছে না। পুরো বিমা খাতের দাবি নিষ্পত্তি পরিস্থিতি উন্নয়নে একটি সামগ্রিক বা ‘হোলিস্টিক’ পদ্ধতি নেওয়া হয়েছে। অপরিশোধিত দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় পাঁচটি বিমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর দাবি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ দফায় মোট ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার অপরিশোধিত বিমা দাবি পরিশোধ করা হবে। সব মিলিয়ে দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বিমা দাবি নিষ্পত্তি হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ হাজার কোটি টাকা বিমা দাবি বকেয়া

প্রকাশের সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬