Dhaka ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 77

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে এ প্রাণহানি ঘটে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। অন্য দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নিজ এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।

এদিকে নিহত অন্য দুজনের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ১২:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬